ব্যাংক খাতে বড় সংস্কার, আমানতকারীদের টাকা ফেরতের প্রতিশ্রুতি 

দেশের ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

অর্থমন্ত্রী জানিয়েছেন, খেলাপি ঋণ কমানো, ঋণ অনুমোদনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘‘আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।’’

সরকার ইতোমধ্যে দুর্বল ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করছে। ব্যাংক খাতে এ ঘোষণা আমানতকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।