উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগ

নারীশিক্ষার প্রসারে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। বাজেট বক্তৃতায় ঘোষণা করা হয়েছে, দেশের মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে।

সরকারের আশা, এ উদ্যোগ নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়াবে এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণও বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।

শিক্ষাবিদরা বলছেন, এটি নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে।