শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে এবং ঝরে পড়া কমাতে সরকার দেশব্যাপী মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে।
বাজেট বক্তৃতায় বলা হয়েছে, পর্যায়ক্রমে দেশের সব স্কুলে এ কর্মসূচি চালু করা হবে।
শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এটি শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফল উন্নত করবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।