বেসরকারি খাতে অর্থপ্রবাহ বাড়ানোর উদ্যোগ 

আগামী অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের তুলনায় ব্যাংক ঋণ ৬ হাজার কোটি টাকা কম নেওয়া হবে।

ব্যবসায়ীরা মনে করছেন, এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়বে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।