দুর্বল ব্যাংকের যুগ শেষ?

ঝুঁকিভিত্তিক তদারকি চালু করছে সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন এবং ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার আওতায় আনা হবে। এতে ব্যাংক খাতে জবাবদিহি বাড়বে এবং আমানতকারীদের স্বার্থ আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন; যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা; যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।