২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাইসাইকেলের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে দেশে বাইসাইকেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ‘ফ্রি হুইল’ আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক কাঠামোয় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, ফ্রি হুইল আমদানিতে বর্তমানে ১৫ শতাংশ আমদানি শুল্ক থাকলেও তা বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে এ পণ্যের ওপর নতুন করে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপেরও প্রস্তাব রয়েছে।