তারেক রহমানকে ‘লালগালিচা’ সংবর্ধনা দিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘লালগালিচা’ সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে— যা দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।