একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামসহ প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপপরিচালক সামছুল আলম বুধবার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন।
অন্য আসামিরা হলেন, একুশে টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফতাবুল আলম ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার।
এজাহারে উল্লেখ করা হয়, আবদুস সালাম একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন। পরে সে টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে সংরক্ষণ ও পাচার করেন।
/এসটি/