এরশাদের চোখে অস্ত্রোপচার

হুসেইন মুহম্মদ এরশাদজাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। বুধবার ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডা. মোস্তাফিজুর রহমান এই অস্ত্রোপচার করেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদ এখন তার বারিধারা বাসভবনে বিশ্রামে আছেন।
এরশাদের রাজনৈতিক সহকারী সুনীল শুভরায় এ তথ্য নিশ্চিত করেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদের এবং  মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি সাবেক রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর প্রতি দোয়া প্রার্থনা করেছেন।
এসটিএস / এপিএইচ/