টক শোর প্রায় শেষ পর্যায়ে হঠাৎ ভূমিকম্পে দুলে ওঠে ভবন। প্রথম কম্পন তারা টের পেলেও ছোট আকারের ভূমিকম্প মনে করে আলোচনা চালিয়ে যেতে থাকেন। কিন্তু একটু পরেই আবার ব্যাপকভাবে দুলতে থাকে স্টুডিও। ক্যামেরা কাঁপতে থাকায় সেই দুলুনি আরও স্পষ্ট হয়ে ওঠে। টক শো শেষ হতে অল্প সময় বাকি থাকলেও কিছুটা আতঙ্কিত আনিস আলমগীর বলেন, ও মাই গড, এটা তো অনেক বড় আকারে হচ্ছে। এ সময় তড়িঘড়ি করে তিনি অনুষ্ঠান শেষ করার ঘোষণা দেন।
উল্লেখ্য, বুধবার রাত ৮টার দিকে রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। কিছু সময় ধরে চলতে থাকা এ ভূমিকম্পে বহুতল ভবনগুলো দুলতে থাকে। এ সময় ভবনের বাসিন্দারা ভয়ে রাস্তায় নেমে পড়েন। কেউ কেউ ভবনের ভেতরেই আশ্রয় নেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমারের সাগাইনের মাউলাইক থেকে ৭৪ কি. মি. দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৬.৯ এবং গভীরতা ১৩৪ কিলোমিটার।
ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন। চট্টগ্রামে হেলে পড়েছে বেশ কয়েকটি ভবন। তবে ঢাকায় তেমন কোনও ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।
ভিডিও দেখুন:
/এজে/