প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সেপ্টেম্বর থেকে স্কুল ও কলেজ পর্যায়ে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই টুর্নামেন্ট অংশ নেবে। এর মাধ্যমে ক্রীড়া-সংস্কৃতির সম্মিলন ঘটবে ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি করাই সরকারের মূল লক্ষ্য।