নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব সুমনী আক্তারকে নাটোরের জেলা প্রশাসক করা হয়েছে।
অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক করা হয়েছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে এক প্রজ্ঞাপনে এই তিন জেলার ডিসি প্রত্যাহার করা হয়।