দীর্ঘ চার বছর পর এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জমে থাকা অবসর ও কল্যাণ ভাতার বকেয়ার জট কাটাতে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ের তথ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এটি জানান।
তিনি বলেন, ‘চার বছর ধরে শিক্ষক-কর্মচারিদের অবসর ও কল্যান ভাতা বন্ধ ছিল। এটি আবার চালু হয়েছে। গত ১৫ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক পেমেন্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। শিক্ষক-কর্মচারিদের জন্য ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ৬৪ জেলায় একসঙ্গে ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘আমরা বুঝতে পারি আমাদের শিক্ষকরা এই অবসরকালীন ভাতা না পেয়ে কতটা সংকটে ছিলেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।