বৃষ্টি হতে পারে আজআবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার বৃষ্টি হওয়ার কথা। শুক্রবার আবহাওয়া বিভাগের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের বেশকিছু স্থানসহ ময়মনসিংহ অঞ্চল এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোনও কোনও স্থানে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে সিলেট অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে।
/এফএস /এএইচ/
আরও খবর পড়ুন-
পুলিশ থেকে ক্ষমা আদায়কারী সাহসী হাবিবা জান্নাতের কথা
‘এ’ গ্রুপে ব্রাজিল, ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা