যুক্তরাষ্ট্রের একজন বিশেষ দূতের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কোনও চুক্তির ইঙ্গিত দেওয়া হয়েছে কিনা— এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তাই এই মুহূর্তে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “যদি কোনও চুক্তি হয়ে থাকে, সরকার সময়মতো তা জানাবে।”
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, এটি এমন কোনও বিষয় নয়, যা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখতেই হবে। সরকার কোনও চুক্তি করলে প্রয়োজন অনুযায়ী সেটি জনসমক্ষে প্রকাশ করবে।