প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর বৈঠক

নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সমন্বিত ডিজিটাল জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।