ঢাকায় ব্যবসার কাজে এসে চীনা নাগরিকের মৃত্যু

চীন-পতাকাউত্তরার একটি বাসায় ছং (৪৪) নামে এক চীনা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা গেছেন। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে তার ‍মৃত্যু হয়।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘোষ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ১২ নম্বর বাসার ১৪ তলায় থাকতেন ওই চীনা নাগরিক। গত ১০ এপ্রিল তিনি হার্ট এ্যাটাক করে বাথরুমের ভেতরে পড়ে যান। তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি গত সাতদিন চিকিৎসাধীন ছিলেন। রবিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।’
এসআই বলেন, ‘ওই বাসায় তার স্ত্রীর ভাই ফুং পানের সঙ্গে তিনি ছিলেন। ব্যবসার কাজে তিনি গত সপ্তাহে ঢাকায় আসেন। এবিষয়ে আমরা চীনা দূতাবাসকে জানিয়েছি। নিহতের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
/এআরআর/ এমএসএম/