সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনার মধ্যে নিরাপত্তাজনিত কারণে জেদ্দা বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
এ পরিস্থিতিতে জেদ্দা থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ছাড়তে না পারায় যাত্রীরা আটকা পড়েছেন।
রবিবার (১১ অক্টোবর) জেদ্দা বিমানবন্দরে নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস ম্যানেজার এম এ সাত্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে বিমান ছাড়তে পারছি না। এ কারণে ঢাকাগামী ফ্লাইটের যাত্রীরা আটকা পড়েছেন। পরিস্থিতির কারণে এখনও যাত্রীদের বোর্ডিং শুরু করা সম্ভব হয়নি।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আরও জানান, বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, হুথিদের হামলার কারণে শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট।