বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে দেশে এখন পর্যন্ত ৬ কোটি ৩৫ লাখ সিমের নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সিমের নিবন্ধন শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম নিবন্ধের জন্য সচিবালয়ের ভেতরে বুথ স্থাপন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এসময় বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ভেরিফিকেশনের জন্য সারা দেশে ১ লাখ ডিভাইস ব্যবহার করা হচ্ছে।
/এইচএএইচ/এসটি/