আমিনবাজারে সড়কের দুই পাশে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এ কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাহউদ্দিন টুকু। এ সময় তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এর আগে সকালে সাভার ক্যান্টনমেন্টে কয়েকটি ব্যাটালিয়ন এবং রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।