সংসদে যুক্ত হচ্ছেন নতুন দুই সদস্য, শপথ মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এলিজা জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মির্জা ফয়সল আমীন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩ ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, এলিজা জামান সংরক্ষিত মহিলা আসন-২৩ (৩২৩ নম্বর আসন) থেকে নির্বাচিত হয়েছেন।