শেখ হাসিনার দেশে ফেরার তৎপরতা রাজনৈতিক স্ট্যান্ডবাজি: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তৎপরতাকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার যে বর্তমান তৎপরতা, যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, এগুলো তার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।’

বাংলাদেশে ফিরে আসার জন্য শেখ হাসিনার আইনগতভাবে যা করা উচিত, তা তিনি করেন না বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, এ বিষয়ে তারা মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন।

উল্লেখ্য, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। সোমবার তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।