সৃজনশীল সাহিত্যিকদের পুরস্কৃত করবে আইএফআইসি ব্যাংক

আইএফআইসি ব্যাংকসৃজনশীল সাহিত্যকে উৎসাহিত করতে বাংলাভাষা ও সাহিত্যের সমসাময়িক দুইজন লেখককে পুরস্কৃত করবে বেসকারি আইএফআইসি ব্যাংক।
বৃহস্পতিবার ব্যাংকের এসএভিপি ও হেড অফ করপোরেট কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডিং মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালে প্রকাশিত সেরা দুটি বইয়ের লেখকদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হবে। আগামী ২৩ এপ্রিল বেলা ১১টায় পুরানো পল্টনে আইএফআইসি ব্যাংক টাওয়ারে আয়োজিত এক  অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কারের আর্থিক মূল্য পাঁচ লাখ টাকা। প্রতি বছর দুইজন লেখক/সাহিত্যিককে এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারের জন্য উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ-সাহিত্য, কবিতা, ভ্রমনকাহিনী ও আত্মজীবনী শাখায় শতাধিক বই বিবেচনায় নিয়ে দুজনকে বাছাই করেন বাছাই কমিটি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
/এসএনএইচ/