জুমার পর শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়, দিলেন উপহার

জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদেরকে চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীতে নৌবাহিনীর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় ও আড্ডায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের সঙ্গে কোলাকুলি করেন তিনি।

কে কোন খেলা পছন্দ করে সেটিও জানতে চান প্রধানমন্ত্রী। পছন্দ অনুযায়ী তাদের হাতে উপহার হিসেবে তুলে দেন চকলেট ও ক্রীড়াসামগ্রী। এ সময় আনন্দে উচ্ছ্বসিত হয় শিশুরা।