৩২ টাকা দরে চাল কিনবে সরকার

চালআসন্ন বোরো মৌসুমে ৭ লাখ মেট্রিক টন ধান এবং ৬ লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই হিসাবে ২৩ টাকা দরে ধান এবং ৩২ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ৫ মে থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত। খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ রবিবার(২৪ এপ্রিল) সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গভা শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত বছর ৩২ টাকা দরে ১০ লাখ মেটিক টন চাল এবং ২২ টাকা দরে ১ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করে সরকার। বৈঠক থেকে বেরিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, কৃষকের লাভের কথা চিন্তা করেই বেশি পরিমাণ ধান সংগ্রহ করা হবে।
খাদ্যমন্ত্রী বলেন, এবার প্রতিকেজি বোরো ধান উৎপাদনে ২০ টাকা ৭০ পয়সা এবং চাল উৎপাদনে ২৯ টাকা খরচ হয়েছে। গত বছর ধানের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২০ টাকা এবং চালের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২৭ টাকা ৫০ পয়সা। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকের লাভের কথা চিন্তা করেই অতীতের যেকোনও সময়ের তুলনায় এবার বেশি পরিমাণে ধান সংগ্রহ করা হবে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী সংগ্রহ কার্যক্রম আগামী ৫ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। বর্তমানে খাদ্য মজুদ আছে ১০ লাখ ৭৪ হাজার ৪৩১ মে.টন।
খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ কমিটির সদস্যরা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসআই /এএইচ/

 

আরও খবর পড়ুন-

জ্বালানিমধ্যরাত থেকে কমছে জ্বালানি তেলের দাম