সিম নিবন্ধনে গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ১৩ কোটির ওপরে সিম হোল্ডার রয়েছেন। যার মধ্যে প্রায় ৭ কোটির ওপরে সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন করা হয়েছে। আর এ ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
আরও পড়তে পারেন:
প্রতিমন্ত্রী বলেন, আমরা জানি এ পদ্ধতির কারণে কিছুসংখ্যক সিম বন্ধ হয়ে যাবে। আমরা শুরু থেকেই যে কথা বলে আসছি এখনও সে অবস্থানেই আছি। তাই সিম অবশ্যই পুনঃনিবন্ধন করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়েজুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এয়ারটেলের সিইও পিডি শর্মা প্রমুখ।
/এসআইএস/এমও/ এমএনএইচ/