কারাগারের সামনে রুদ্ধশ্বাস অপেক্ষায় শত শত মানুষ

কারাগারের সামনে উৎসুক মানুষের ভিড়মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পূর্ব মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ছাড়াও শত শত উৎসুক মানুষের ভিড়।
নাজিম উদ্দিন সড়কের কারাগারের সামনের অংশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার পরপরই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তার মধ্যেও শত শত মানুষ সেখানে রুদ্ধশ্বাস অপেক্ষায় আছেন কখন ফাঁসি কার‌্যকর হবে।রাত আটটায় স্ত্রী ও ২ ছেলেসহ পরিবারের ২৪ জন সদস্য নিজামীকে শেষ দেখার জন্য কারাগারে যান। রাত পৌনে ৯টায় এই রিপোর্ট লেখা পর‌্যন্ত তারা কারাগারের প্রধান ফটকের ভেতরেই ছিলেন।
আরও পড়তে পারেন: ফাঁসির প্রস্তুতি কারাগারে

জেইউ/এমএসএম/