দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (১২ মে) রাত ৮টায় সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে নাগরিকদের মুখোমুখি হবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক৷ তাই চাইলেই ফেসবুকে আজ মেয়রের সঙ্গে কথা বলতে পারবেন যে কেউ।
আনিসুল হকের প্রচারণামূলক প্ল্যাটফর্ম ‘আমরা ঢাকা’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ফেসবুকে তাদের পেজে এ বিষয়ে একটি ইভেন্টও খোলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৪ মে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর থেকে নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধান করে আসছেন আনিসুল হক। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ‘আমরা ঢাকা’র ফেসবুক পেজে সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে নাগরিকদের মুখোমুখি হবেন তিনি। এটাই হবে দেশে কোনও জনপ্রতিনিধির ক্ষেত্রে প্রথম জবাবদিহিমূলক ওয়েব কাস্টিং। এতে তিনি তার এক বছরের অভিজ্ঞতা নগরবাসীর সঙ্গে ভাগাভাগি করবেন৷
তিনি লাইভে থেকে দায়িত্ব গ্রহণের এক বছরের অভিজ্ঞতা জানাবেন। পাশাপাশি নগর উন্নয়নে নাগরিকদের পরামর্শ, প্রত্যাশা, প্রশ্ন ও অভিযোগ জেনে তার জবাব দেবেন। এই লাইভ ওয়েবকাস্টিংয়ে ‘আমরা ঢাকা’কে সহযোগিতা করবে প্রচারের অপেক্ষায় থাকা টেলিভিশন চ্যানেল ‘নাগরিক’।
আরও পড়ুন-
ব্রিটেনে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী মেয়র হলেন নাদিয়া শাহ
‘রহস্যজনক’ নিখোঁজের মামলার তদন্তেও রহস্য!
/ইউআই/এফএস/