ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে
শনিবার অনুষ্ঠানের সহযোগী আয়োজক ভিজুয়াল অ্যানথ্রোপলজি ক্লাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, অনুষ্ঠানে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে প্রথমদিন থেকেই আলোকচিত্র প্রতিযোগিতা শুরু হবে। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরিতে শুধুমাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। আর ক্যাটাগরি ‘বি’ সবার জন্য উন্মুক্ত থাকবে। দু’টি ক্যাটাগরিতে থিম রয়েছে ৩টি। এগুলো হলো-ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার, কনজ্যুমার কালচার এবং হিউম্যান রাইটস। প্রতিযোগিতায় ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন সাত হাজার টাকা ও সার্টিফিকেট। এছাড়া দু’টি ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপরা পাবেন পাঁচ ও তিন হাজার টাকা। প্রতিযোগিতার জন্য ক্যাটাগরিগুলোতে তিন শতাধিক আলোকচিত্র জমা পরেছে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়, আলোকচিত্র প্রতিযোগিতার পাশাপাশি একই সময়ে টিএসসির বারান্দায় চলবে আলোকচিত্র প্রদর্শনী। এছাড়া, টিএসসির মুনির চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে ভিজুয়াল অ্যান্ড মিডিয়া অ্যানথ্রোপলজির ওপর ওয়ার্কশপ। এটি পরিচালনা করবেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বরা। আগামী ১৮ মে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামবে এ আয়োজনের।
এসআর/এপিএইচ