তিন রাজাকারের অপরাধ আমলে নেওয়া সংক্রান্ত আদেশ ৯ জুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালমৌলভীবাজারের তিন রাজাকারের অপরাধ আমলে নেওয়ার বিষয়ে আদেশ আগামী ৯ জুন। এরা হলেন শামসুল হোসেন (পলাতক), ইউনুস আহমেদ, ওজির আহমেদ।
আজ বৃহস্পতিবার (২৬ মে) তাদের বিরুদ্ধে ৫টি অভিযোগসহ আনুষ্ঠানিক অভিযোগ পত্র (ফরমাল চার্জ) জমা দেন প্রসিকিউশন। বিচারপতি আনোয়ারুল হক এর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল ১ অিপরাধ আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য ৯ জুন নির্ধারণ করে দেন।
এদিকে নেত্রকোনার দুই রাজাকার হেদায়েতুল্লাহ ও সোহরাব ফকিরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউশন। আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল আগামী ১৯ জুলাই পরবর্তী দিন ধার্য করে দেন।

আরও পড়ুন- 

জুলহাজ-তনয় হত্যাকাণ্ড: উন্নত প্রযুক্তিতে যোগাযোগ রাখতো খুনিরা


/ইউআই/এফএস/