রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

ট্রেনে কাটারাজধানীর খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বুধবার (১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে খিলক্ষেত রেলগেটে এলাকায় ধুমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মফিজউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি কাঁচামালের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব এলাকায়। তিনি খিলক্ষেত কামারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এদিকে কুড়িল বিশ্বরোডের জোয়ার সাহারা এলাকায় অজ্ঞাত একব্যক্তি ট্রেনেকাটা পড়ে নিহত হয়েছেন।

দুজনের লাশই ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন- 

মহিবুরের ফাঁসি, মজিবুর ও রাজ্জাকের আমৃত্যু কারাদণ্ড

পাহাড়ি ঢলে বিনষ্ট ৩ কোটি টাকার প্রকল্প, নির্বিকার কর্তৃপক্ষ

/এআরআর/এফএস/