গত ১৯ মে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় এ মামলায় তার আত্মপক্ষ সমর্থন পঞ্চম দফায় পিছিয়ে যায়। ওইদিন খালেদার পক্ষ থেকে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে পরবর্তী ধার্যদিনে খালেদা জিয়াকে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেন। তা না হলে গ্রেফতারি পরোয়ানা জারির কথা বলেন।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে এ মামলার বিচার কার্যক্রম চলছে। এ মামলায় বিভিন্ন সময়ে ৩২ জন সাক্ষ্য দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আরও পড়ুন: দিনাজপুরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
এসটিএস/এপিএইচ/