বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট প্রস্তাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটে অভ্যন্তরীন উৎস থেকে ৫৬ হাজার ৫২৩ কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করেছিলেন অর্থমন্ত্রী। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৬২ হাজার ১৭৫ কোটি টাকা করা হয়।
বাজেট প্রস্তাবে জানানো হয়, অভ্যন্তরীন ঋণের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৩৯ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে ১৯ হাজার ৬১০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যা চলতি ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২৩ শতাংশ বেশি। আর মূল বাজেটের চেয়ে ১ শতাংশ বেশি।
আর সঞ্চয়পত্র থেকে যে ঋণ নেওয়া হবে তা চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৩১ শতাংশ বেশি এবং সংশোধিত বাজেটের চেয়ে ৩০ শতাংশ কম।
/এসএনএইচ/