পত্রিকায় প্রকাশিত ক্লাসিফায়েড বিজ্ঞাপনকেও ভ্যাটের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত । বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করে এই প্রস্তাব দিয়েছেন তিনি।
মৃত্যু সংবাদের বিজ্ঞাপন বাদে পত্রিকায় প্রকাশিত সব ক্লাসিফায়েড বিজ্ঞাপনের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করে ক্লাসিফায়েড বিজ্ঞাপনকে ভ্যাটের আওতায় আনার প্রস্তাব করেছেন তিনি।
এছাড়া হস্তচালিত তাঁতের (লুম) কাপড়ের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল থাকবে। তবে পাওয়ার লুম বা মেশিনে তৈরি কাপড়ের (ফেব্রিক্স) ওপরে এতদিন ধরে যে ভ্যাট অব্যাহতি ছিল তা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে বাজেটে।
আরও পড়ুন:
৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ শতাংশ
দাম কমতে পারে, বাড়তে পারে
/ইউআই/এনএস/টিএন/