‘এত প্রস্তাব আগে কখনও আসেনি’

সংসদে অর্থমন্ত্রীপ্রস্তাবিত বাজেটে কর ও শুল্ক বিষয়ে বিভিন্ন সংগঠন থেকে তিন হাজার প্রস্তাব পাওয়ার কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এত বেশি প্রস্তাব এর আগে কোনও দিন আসেনি। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জাতীয় জীবনে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য গত সাত বছর ধরে আমরা বিভিন্ন উদ্ভাবনীমূলক পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। জাতীয় রাজস্ব বোর্ড এবার এফবিসিসিআই, বিভাগীয় চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের অভিমত নিয়েছে। টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন, পত্রিকা মালিকদের সংগঠন, অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সঙ্গেও আলোচনা করেছে। এই উদ্যোগের ফলে রাজস্ব বোর্ড কর ও শুল্কের জন্য তিন হাজারের মতো প্রস্তাব পেয়েছে।
আরও পড়তে পারেন: ইংরেজি মাধ্যমে পড়তে খরচ বাড়বে


/এমএনএইচ/