বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য মোট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব করেন।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের তহবিলে আরও ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দেরও প্রস্তাব করেন।
তিনি বলেন, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি বরাদ্দ ২০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করা হচ্ছে।
অর্থমন্ত্রী বক্তব্যে আরও বলেন, এখানে আমি উল্ল্যেখ করতে চাই যে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীদের ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে সরাসরি প্রদান করা হবে, যার মাধ্যমে সঠিক ও দ্রুত সময়ে ভাতা প্রাপ্তি নিশ্চিত হবে এবং আর্থিক খাতে আন্তর্ভুক্তি বাড়বে।
/জেএ/এসএনএইচ/