সবিতা রানী জানান, হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে সব রিপোর্ট ভাল আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আগামী শনিবার এই মেডিক্যাল বোর্ড আবার বসে সিদ্ধান্ত নেবে তাকে কবে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। চিকিৎসকরা বলেছেন, শ্যামল কান্তি পুরোপুরি সুস্থ না হলে তাকে রিলিজ করা হবে না বলেন তার স্ত্রী।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন শ্যামল কান্তি ভক্তের সঙ্গে থাকা তার ভাগ্নে প্রশান্ত বাংলা ট্রিবিউনকে বলেন, শারীরিকভাবে ভালই আছেন তিনি। কিন্তু মেন্টাল ট্রমা থেকে এখনও বের হতে পারছেন না। প্রায়ই রাতে ঘুমের ঘোরে বিড়বিড় করে কথা বলেন। কিন্তু পরদিন সকালে সেটা আর তিনি মনে করতে পারেন না। তার মাথা ব্যাথাও কমছে না।
এদিকে, পিয়ার সাত্তার লতিফ স্কুলের ম্যানেজিং কমিটি ভেঙে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। সেই কমিটিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে প্রধান করা হয়েছে। কমিটির অনুমোদনের জন্য স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তার অনুমোদনও নিয়েছেন জেলা প্রশাসক। আগের কমিটি ভেঙে দেওয়ার পর শ্যামল কান্তির কাছে সব কাগজপত্র পাঠিয়ে নতুন কমিটির বিষয়ে তার অনুমোদন নেওয়া হয় বলে জানালেন সবিতা রানী।
নারায়ণগঞ্জে আপনারা কোনও হুমকি অনুভব করছেন কিনা জানতে চাইলে সবিতা রানী বলেন, আমরা ওখানে প্রায় ২২ বছর ধরে রয়েছি, সবার সঙ্গেই আমাদের ভাল সর্ম্পক। এখনো কোনও হুমকি অনুভব করছি না। বরং সবাই ডেকে ডেকে কথা বলেন, প্রার্থনাও করছেন স্যারের জন্য। এখন বাকিটা ওপরওয়ালার ইচ্ছা।
উল্লেখ্য, গত ১৩ মে পিয়ার সাত্তার লতিফ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবোস করান জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। এ ঘটনা সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশ-বিদেশে ওঠে প্রতিবাদের ঝড়।
এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ‘১৩ মের ঘটনা পুরোটাই ছিল পূর্বপরিকল্পিত, সাজানো নাটক। এই নাটক যদি আগে একটু বুঝতে পারতাম তাহলে আমাকে এই অপমানের শিকার হতে হতো না।’
আরও পড়ুন:
ফের ৫ দিনের রিমান্ডে আসলাম চৌধুরী
‘যারা মানুষ পুড়িয়ে মেরেছে তারাই গুপ্তহত্যা চালাচ্ছে’
এপিএইচ/