ঢাবির সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা আর নেই

মনিরুজ্জামান মি্ঞাঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
মনিরুজ্জামান মিঞার ভাই এম আসাদুজ্জামান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম মনিরুজ্জামান মিঞা সোমবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বনানীতে বাবার কবরে তাকে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। দাফনের আগ পর্যন্ত মরদেহ হিমাগারে থাকবে বলেও জানান তিনি।
মনিরুজ্জামান মিঞা ১৯৯০ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। পরে ১৯৯২ সালের ৩১ অক্টোবর বিএনপি সরকারের সময় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে সেনেগালের রাষ্ট্রদূত করা হয়। বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে তিনি পরিচিত ছিলেন।
আরও পড়ুন: 

জঙ্গিদমন অভিযানে ‘জঙ্গি’ ধরার সংখ্যা নগণ্য

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় চার নারী শ্রমিক নিহত

বরিশালে অস্বাভাবিক বজ্রপাতে কেটেছে আতঙ্কের রাত

/এমও/