রাজধানীর শ্যামপুরে ঝুট গোডাউনে আগুন

অগ্নিকাণ্ডরাজধানীর শ্যামপুর লালমসজিদের পাশে একটি ঝুট গোডাউন আগুনে পুড়ে গেছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাভিয়েশনের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিউর রহমান।

তিনি জানান, দমকলের ৫টি ইউনিট টানা ৫০ মিনিট চেষ্টা চালিয়ে শ্যামপুর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, বেলা ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাব ধারণা হচ্ছে। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির কোনও পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন- 

৩৪ জঙ্গিসহ গ্রেফতার ৩২৪৫

জাপার কোনও রাজনীতি নেই

 

/এআরআর/এফএস/