মঙ্গলবার দিনগত রাত সোয়া ৩টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সোহালী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মতিউর রহমানের মেয়ে। তারা বাবা সাবেক পুলিশ কর্মকর্তা। বনানী থানার উপ পরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাখালী বাজারগেট এলাকার ১০৫/৩ বাসায় সোহালী তার স্বামী অভিজিৎ বাচ্চির সঙ্গেই থাকতেন। মঙ্গলবার রাতে তার স্বামী তাকে অচেতন অবস্থায় মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি বলেও জানান তিনি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিজিৎ পুলিশকে জানিয়েছেন তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় নিহতের স্বজনরা অভিজিতের বিরুদ্ধে অভিযোগ করেছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ নিহতের স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন-
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ছয়জনের মৃত্যুদণ্ড বহাল, সাতজনের যাবজ্জীবন
জাসদ ভুল করে থাকলে ইতিহাস তার বিচার করবে: ইনু
/এআরআর/এফএস/