টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যশোদা জীবন দেবনাথ জিডিতে বলেন, ধানমন্ডির ৭ নম্বর রোডের ওয়াজা স্কাইটাচ টাওয়ারে বসবাস করেন তিনি। ব্যবসার বাইরেও বিভিন্ন সামাজিক কাজে তিনি জড়িত। ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি, ধানমন্ডি ক্লাবের পরিচালক ও বাংলাদেশ চেম্বার অব ইন্ড্রাষ্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
গত ১৭ জুন সকাল ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার সময় দেখতে পান, মোটরসাইকেলে দু’জন লোক তাকে অনুসরণ করছে। ধানমন্ডি থেকে যাওয়ার পর জানা যায়, সেখানে সন্দেহভাজন ওই লোকদের আর দেখা যাচ্ছে না। এর আগে দু’টি মোবাইল ফোন নম্বর থেকে চাঁদা চেয়ে হুমকি-ধামকি দিয়েছে দুর্বৃত্তরা। অন্যথায় জীবনে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় তাকে। সম্প্রতি কালিয়াকৈর থেকে তার কোম্পানির দুই কোটি টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে, যা কালিয়াকৈর থানায় তদন্তাধীন রয়েছে।
ধানমন্ডি থানার ওসি নুরে আজম মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ব্যবসায়ী যশোদা জীবন দেবনাথ বুধবার রাতে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। তার নিরাপত্তার বিষয়েও তারা সতর্ক রয়েছেন।
আরও পড়তে পারেন: সেনাবাহিনীও তনু হত্যার বিচার চায়
আরও পড়তে পারেন: হাজারীবাগে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই
/জেইউ/ এমএসএম /