‘আল্লাহু আকবর ’ ধ্বনি দিয়ে রেস্টুরেন্টে ঢুকে সন্ত্রাসীরা

গুলশানের গোলাগুলির ঘটনায় আহত দুই পুলিশ সদস্যারাজধানীর গুলশান-২ এ স্প্যানিশ রেস্টুরেন্ট ‘ও কিচেন’ এবং বেকারি রেস্টুরেন্ট ‘হলি আর্টিজান’-এ সন্ত্রাসীরা ‘আল্লাহু আকবর ’ ধ্বনি দিয়ে ভেতরে প্রবেশ করে বলে জানিয়েছেন রেস্টুরেন্টের এক কর্মচারী। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সন্ত্রাসীরা রেস্টুরেন্ট দু’টিতে ঢুকে সবাইকে জিম্মি করার চেষ্টা চালায় বলেও জানান তিনি।
‘ও কিচেন’-এর সুপারভাইজার সুমন রেজা বলেন, ‘ আল্লাহু আকবর  ধ্বনি দিয়ে তিনচার জনের একটি দল রেস্টুরেন্টে ঢুকে সবাইকে জিম্মি করার চেষ্টা করে। এসময়  রেস্টুরেন্টের ভেতরে সবাই দৌড়াদৌড়ি শুরু করে। সন্ত্রাসীরা গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। আমি রেস্টুরেন্টের কিচেনের ছাদ দিয়ে পালিয়ে আসি। তখনও ভেতরে স্টাফসহ ২২ জন জিম্মি অবস্থায় ছিলেন।’
আরও পড়তে পারেন: ওসি সালাহ উদ্দিন নিহত, আহত অর্ধশত
এদিকে,  গুলশানের রেস্টুরেন্টের জিম্মি অবস্থা অবসানের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি রাত ১১টার দিকে জানান, ‘একটি স্প্যানিশ রেস্টুরেন্টের ভেতরে বিদেশিসহ বেশ কিছু লোক জিম্মি অবস্থায় রয়েছেন। ভেতরের পরিস্থিতি সম্পর্কে এখনও স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।’
 অারও পড়তে পারেন: ‘কেবল গুলির শব্দ শুনছি’
/এমও /এমএসএম /