বুধবার দুপুর পৌনে ২ টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ তার লাশ হস্তান্তর করে। নিহতের ছোট ভাই মুরাদ হাসান তার লাশটি গ্রহণ করেন। কেরাণীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার ছোট ভাই মুরাদ হাসান লাশ গ্রহণ করেছেন।
গত শনিবার নিহত হাসান খালিদ ধানমণ্ডির বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এর তিনদিন পর তার লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার করে পুলিশ।
এআরআর/ এপিএইচ
আরও পড়ুন:
কল্যাণপুরে নিহত তিন জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে পরিবার