সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, শিগগিরিই এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। বন্দিদের কারাগারে রেখেই হাজিরা নিশ্চিতের জন্য এই প্রকল্প হাতে নেওয়া হবে। কী ধরনের বন্দিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন যারা দুর্ধর্ষ তাদেরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা নিশ্চিত করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে এখনও অনেক পথ বাকি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কারাগারে বন্দি স্থানান্তরের কাজ শুরু হয়। তবে কেরানীগঞ্জে নারী বন্দিদের জন্য কোনও ওয়ার্ড নেই। তাই আগেই তাদের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ, জঙ্গি, সন্ত্রাসী এবং ভিআইপি বন্দিদের আগেই স্থানান্তর করা হয়েছে।
আরও পড়তে পারেন: রাস্তা ফাঁকা থাকলে আজই সব বন্দি স্থানান্তর: কারা মহাপরিদর্শক
/এআরআর/এনএস/এসটি/এমএনএইচ/