রুহুল কবির রিজভীবিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর পক্ষে তার আইনজীবী মো. সানাউল্লা মিয়া নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন করেছেন। পল্লবী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনসহ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এ আবেদন করেন। সোমবার রিজভী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন।
রবিবার ঢাকা এক নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালে এ আবেদন করেন মো. সানাউল্লা মিয়া।
গত ২৫ তারিখে এ আদালতই রুহুল কবীর রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালত ওইদিন এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
/এসআইটি/এসএনএইচ/এমএনএইচ/