সাম্প্রতিক জঙ্গি হামলা ও জঙ্গিবিরোধী অভিযান নিয়ে বাংলা ট্রিবিউনের ইনফো শো-ফেসবুক লাইভে প্রশ্নের জবাব দেবেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
বাংলা ট্রিবিউনের প্রধান বার্তা সম্পাদক হারুন-উর রশীদের পরিকল্পনা ও উপস্থাপনায় ইনফো শো’তে হবে আজ সোমবার (১ আগষ্ট) রাত ৯ টায়।
সোমবারের (১ আগস্ট) আলোচনার বিষয় ‘সাম্প্রতিক জঙ্গি হামলা ও জঙ্গিবিরোধী অভিযান’। এ বিষয়ে চাইলেই প্রশ্ন করতে পারেন বাংলা ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক পেজের এই লিংকে গিয়ে (https://www.facebook.com/BanglaTribuneOnline/posts/633766280125442) কমেন্ট করে। এছাড়াও রাত ৯টায় অনুষ্ঠান চলাকালীন সরাসরি কমেন্ট করেও প্রশ্ন করা যাবে।
বাংলা ট্রিবিউনের ইনফো শো-ফেসবুক লাইভ প্রচারিত হয় প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত ৯টায়।
বাংলা ট্রিবিউনের ওয়েব সাইট (http://www.banglatribune.com) ও বাংলা ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/BanglaTribuneOnline) এই ইনফো শো সরাসরি দেখা যাবে।
এছাড়া প্রতিদিনের আলোচিত ঘটনা নিয়ে বাংলা ট্রিবিউনের নিউজ রুম থেকে সরাসরি আলোচনার অনুষ্ঠান “ নিউজ রুম লাইভ” অনুষ্ঠানেও পাঠকদের সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে।
/সিএ/এসটি/