সোহেল মাহমুদ আরও জানান, নিহত হুমায়রা বিনতে মাহবুব তাকিয়ার (৬) গলা ভারী ও ধারালো অস্ত্রের আঘাতে এমনভাবে কেটেছে যে, তার গলা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাড়ের পেছনের চামড়ায় সামান্য লেগে ছিল মাথা। আর মাশরাফি ইবনে মাহবুব আবরারের (৭) ঘাড়ের ডানপাশে দু’টি আঘাতের চিহ্ন রয়েছে। এতে তার স্পাইনাল কর্ডসহ ঘাড়ের বেশ কিছু অংশ কেটে গেছে। এ রকম আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর উত্তর বাসাবোর ১৫৭/২ নম্বর বাসা থেকে দুই ভাই-বোনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দুই শিশু হলো হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬) ও মাশরাফি ইবনে মাহবুব আবরারের (৭)। পরে, শনিবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে শিশুদের মা তানজিনা রহমানকে সুবজবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। দুই শিশুকে হত্যার ঘটনায় বাদী হয়ে সবুজবাগ থানায় মামলা দায়ের করেছেন শিশুদের বাবা মাহবুব রহমান। তানজিনাকে ওই মামলায় আসামি করা হয়েছে। তবে হত্যার সঙ্গে আর কেউ জড়িত কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়তে পারেন: উত্তর বাসাবোয় নিহত ওই দুই শিশুর মা আটক
/এআইবি/এমও/এমএনএইচ/