বুধবার সন্ধ্যা ৭টায় শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে লিয়াকতের দেহ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক মোহাম্মদ সফিউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনটি প্যাকেটে মোট ৩০টি বার লুকায়িত অবস্থায় পাওয়া যায়।
মোহাম্মদ সফিউর রহমান বলেন, লিয়াকত অ্যামিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ইকে ৫৮৬ এর ভেতরে সিট নম্বর ২৩ হতে স্বর্ণবারগুলো সংগ্রহ করে। সেগুলো নিজের জুতোয় লুকিয়ে ফেলে। আটক প্রতিটি বারের ওজন ১১৫ গ্রাম। সে হিসেবে বারগুলোর মোট ওজন ৩ কেজি ৪৫ গ্রাম।
জিজ্ঞাসাবাদে লিয়াকত আলী জানায় বিকেল ৫টা ৪০মিনিটের থেকে ইকে ফ্লাইট ৫৮৬ অবতরনের পর ক্লিনিংয়ের কাজ তদারকি করছিলেন তিনি।
মোহাম্মদ সফিউর রহমান জানান, আরও তথ্য সংগ্রহ করে প্রকৃত দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। আটক মেকানিক লিয়াকতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
/জেইউ/সিএ/এনএস/