অভিনেতা ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ নন, তিনি নিজের ইচ্ছাতেই তার প্রথম সংসারের ছেলের কাছে কেরানীগঞ্জে ছিলেন। সোমবার কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, অভিনেতা ফখরুল হাসান বৈরাগী গত দেড়মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছিলেন তার স্ত্রী রাজিয়া হাসান। বৈরাগীর বোনদের সঙ্গে সম্পত্তির দ্বন্দ্বের কারণে নিখোঁজ হতে পারেন বলেও তখন তার স্ত্রী আশঙ্কাও প্রকাশ করেন।
আরও পড়ুন: অভিনেতা ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ, দাবি স্ত্রীর
/এআরআর/এমও/