সোম ও মঙ্গলবার পৃথক অভিযানে তাদের এই সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ বিভাগের জেষ্ঠ্য সহকারী কমিশনার (এসি) এ এস এম হাফিজুর রহমান।
সাজাপ্রাপ্তরা হলো- ইমতিয়াজ, সেতু, জসিম, হিমেল, পলাশ, জাবেদ, সুশান্ত ও শ্যামল।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোম ও মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ও গাঁজা সেবন এবং নিজ হেফাজতে মাদক রাখার অপরাধে ৮ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
/এআরআর/